শিরোনাম :
ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস আজ
Padma Sangbad

আজ ঐতিহাসিক ১০ এপ্রিল। বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে গঠিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার। এটি ছিল স্বাধীন দেশের প্রথম সরকার। সত্তরের নির্বাচনে বিজয়ী জাতীয় এবং প্রাদেশিক পরিষদ সদস্যরা ভারতের পশ্চিমবঙ্গের একটি গোপন স্থানে মিলিত হয়ে প্রবাসী সরকার গঠন করেন।






















