চুয়াডাঙ্গা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের নামাজ পড়লেন জিম্মি বাংলাদেশি নাবিকরা, পেলেন বিশেষ খাবার

Padma Sangbad
৮৮

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকরা একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

বুধবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১১টায় তারা জাহাজের ডকে নামাজ আদায় করেন।নামাজের পর তারা একসঙ্গে ছবিও তোলেন। ছবিটি সময় সংবাদের হাতে এসেছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ বর্তমানে সোমালীয় জলসীমায় অবস্থান করছে। সোমালিয়াসহ ওই অঞ্চলের দেশগুলোতে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ঈদের নামাজ আদায়ের জন্য এদিন নাবিকদের জাহাজের ডকে যাওয়ার সুযোগ দেয় দস্যুরা। এছাড়া ঈদ উপলক্ষে নাবিকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় বলেও জানা গেছে।

আপডেট : ০৩:০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪