চুয়াডাঙ্গা ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত শাসিত কাশ্মীরে নৌকাডুবে ৪ জনের প্রাণহানি; নিখোঁজ ১৯

Padma Sangbad
৯০

ভারত শাসিত কাশ্মীরে একটি নদীতে নৌকা ডুবে চারজন প্রাণ হারিয়েছে এবং আরো ১৯ জন এখনো নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, দুর্ঘটনার পর উদ্বিগ্ন ও শোকার্ত পরিবারের সদস্যরা নদীর তীরে জড়ো হয়। এ সময় সামুদ্রিক কমান্ডোদের সাথে উদ্ধার অভিযানে অংশ নেওয়া উদ্ধারকর্মীদের রাবার বোটের সাহায্যে প্রাণে বেঁচে যাওয়া লোকজনকে খুঁজে বের করার জন্য দৌড়ঝাঁপ করতে দেখা যায়।
নিখোঁজদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও রয়েছে। তারা স্কুলে যাওয়ার পথে যানজট এড়াতে শ্রীনগর শহরের ঝিলাম নদীতে নৌ দুর্ঘটনার শিকার হয়।
নগরীর প্রধান হাসপাতালের সুপারিনটেনডেন্ট মুজাফফর জারগার সাংবাদিকদের বলেন,‘নৌকা দুর্ঘটনায় আমরা ৪ জনের লাশ পেয়েছি।’
হাসপাতালে আরো তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক কাশ্মীরের শীর্ষএক কর্মকর্তা এএফপি’কে বলেন, নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে ২৬ জন যাত্রী ছিল।
কাশ্মীরের শীর্ষ রাজনৈতিক কর্মকর্তা মনোজ সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘শ্রীনগরে নৌকা ডুবিতে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’
কাশ্মীরে সকালের যানজট এড়াতে অনেক অফিস কর্মী এবং স্কুল শিক্ষার্থীরা তাদের গন্তব্যে যেতে নৌকা ব্যবহার করে।

আপডেট : ১২:৩১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪