চুয়াডাঙ্গা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমভি আবদুল্লাহ দেশের পথে রওনা হচ্ছে রোববার

Padma Sangbad
৮৮

সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দর থেকে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ রোববার (২৮ এপ্রিল) দেশের উদ্দেশে রওনা হবে। জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দর জেটিতে পণ্য আনলোড ও নতুন পণ্য লোড করেছে।

জাহাজটির মালিক পক্ষ কেএসআরএম গ্রুপের গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২২ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া সাতটার দিকে জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়েছিল।

কয়লা খালাস শেষে জাহাজটিতে নতুন পার্টির পণ্য লোড করা হয়েছে। আশা করা হচ্ছে রোববার চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেবে। ২৩ নাবিকই জাহাজে দেশে ফিরবেন। মে মাসের মাঝামাঝিতে জাহাজটি দেশে ফিরবে।

সূত্র জানায়, মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করেছিল। দেশটির উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগর থেকে জাহাজটি জিম্মি করেছিল সশস্ত্র জলদস্যুরা। ১৪ এপ্রিল ভোররাতে জাহাজটি জলদস্যু মুক্ত হয়। ৬৫ জন জলদস্যু জাহাজটি থেকে বোটে নেমে যায়। পরে ইউরোপীয় ইউনিয়নের দুইটি যুদ্ধ জাহাজের পাহারায় এমভি আবদুল্লাহ ঝুঁকিপূর্ণ এলাকা পার হয়। বাড়তি সতর্কতা হিসেবে তখন জাহাজের চারপাশে কাঁটাতারের বেড়া, ডেকে হাই প্রেসার ফায়ার হোস বসানো হয়, যাতে জলদস্যুরা ফের হামলা করলে উচ্চচাপে পানি ছিটানো যায়।।

আপডেট : ০৩:৪৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪