চুয়াডাঙ্গা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় প্রায় দেড় লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

Padma Sangbad
৯২

চুয়াডাঙ্গা প্রতিনিধি (৩০-০৫-২৪)।। চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয় । ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আউলিয়ার রহমান ভিটামিন ক্যাম্পাইনের ব্রিফিং করেন। আগামী ০১ জুন থেকে জেলা ১ লাখ ৪৫ হাজার ৬৯৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সভায় জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা জেলায় মোট জনসংখ্যা রয়েছে ১৩ লাখ ৬০ হাজার ৫১ জন। ভিটামিন এ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬৯৮ জন শিশুকে। জেলার মোট ৯০৬ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৫০১ শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১-৫ বছর বয়সী ১ লাখ ২৮ হাজার ১৬৭ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক ও ১১৮ জন প্রথম সারির তত্বাবধায়ক নিয়োজিত থাকবে।

অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপডেট : ১০:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪