চুয়াডাঙ্গা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা চেম্বারে প্রশাসক নিয়োগ ও পুনঃতফসিলের দাবিতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন চুয়াডাঙ্গা

Padma Sangbad
৯৪

চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে প্রশাসক নিয়োগ দিয়ে স্বচ্ছ ভোটারতালিকা হালনাগাদ পূর্বকআসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনের পুনঃ তফসিলের দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। এই দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেন তারা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি আজ রবিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়। পরে দুপুর ১২ টায় শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ও চেম্বার সদস্যরা অভিযোগ করেন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচনী তফসিল গত ২৫ মে প্রকাশিত হয়েছে। তফসিল অনুযায়ী গত ৩ জুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত ভোটার তালিকায় অনেক ভূয়া ভোটার অন্তর্ভুক্ত আছে।

এক ব্যবসায়ী নেতার প্রতিষ্ঠানের কর্মচারীদেরও ভূয়া কাগজপত্রের মাধ্যমে খসড়া ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান সভাপতি ও সচিবের যোগসাজশে মে’২০২৪ মাসের মধ্যেই পাঁচ শতাধিক সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে। বাণিজ্য সংগঠনের নীতিমালার তোয়াক্কা না করে বর্তমান সভাপতি ইয়াকুব হোসেন জালিয়াতির মাধ্যমে বহু সদস্যকে অন্তর্ভুক্তি করেন। প্রতি বছর সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গত ১০ বছরে কোন সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি। তাদের দাবি, এই কমিটির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই ঘোষিত তফসিল ও বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ করতে হবে এবং প্রকৃত ব্যবসায়ীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।

এদিকে, স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে। স্মারকলিপিটি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট্য পর্যায়ে জানাবো। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বার অব কমার্সের সদস্য আলাউদ্দীন হেলা।

উপস্থিত ছিলেন, ব্যবসায়ী নেতা চেম্বারের সদস্য সাইফুল হাসান জোয়ার্দ্দার, হাবিবুর রহমান, আবুল কালাম, মফিজুর রহমান, হাবিল হোসেন জোয়ার্দার ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ অন্যরা।

চুয়াডাঙ্গাচেম্বারে প্রশাসক নিয়োগদাবিপুনঃতফসিলব্যবসায়ীসংবাদ সম্মেলন

Share
Tweet
Share
Pin
Share
0SHARES

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় ভূমি ও গৃহহীন পরিবারকে জমি গৃহ প্রদান উপলক্ষে প্রেস কনফারেন্স
চুয়াডাঙ্গা প্রতিনিধি 33 ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ · রাত ১২:৪৭ image_print

‘আশ্রায়ণের অধিকার,শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভূমি ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান করার জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রবিবার (৯ জুন) দুপুর ২টায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা জানান, আগামী বৃহস্পতিবার (১১জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ম পর্যায়ে নির্ধারিত গৃহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কাজের উদ্বোধন করবেন। চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে ৬টি এবং আলুকদিয়া ইউনিয়নের ঝোড়াঘাটা গ্রামে ৪ জন উপকারভোগীদের জমি ও গৃহের কবুলিয়ত এবং নামজারীর কপি তুলে দেয়া হবে।

এরা হলো আলুকদিয়া ইউনিয়নের ঝোড়াঘাটা গ্রামের স্বামী মফিজুর মল্লিক ও তার স্ত্রী কবিতা খাতুন, একই গ্রামের স্বামী জাহিদুল ইসলাম ও তার স্ত্রী লিপি খাতুন, ওই গ্রামের কাওছার আলী ও তার স্ত্রী তামান্না খাতুন মেঘনা, স্বামী কামরুজ্জামান কল্লোল ও তার স্ত্রী সুরভী খাতুন। তিতুদহ ইউনিয়নের হুলিয়ামারী গ্রামের মোফাজ্জেল মন্ডলের মেয়ে সালেহা বেগম, তিতুদহ গ্রামের স্বামী আলমগীর হোসেন ও তার স্ত্রী পারভীনা খাতুন, একই গ্রামের স্বামী ইদবার আলী ও তার স্ত্রী নারগিস বেগম, বাদল উদ্দীনের মেয়ে ছারু খাতুন, স্বামী আনোয়ার শেখ ও তার স্ত্রী রশিনা বেগম এবং স্বামী রুহজেল হোসেন ও তার স্ত্রী আরজিনা খাতুন।

উল্লেখ্য, ১ম থেকে ৪র্থ পর্যায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২০১টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভূমি ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান করা হয়েছে।

চুয়াডাঙ্গাজমি গৃহ প্রদানপ্রেস কনফারেন্সভূমি ও গৃহহীন পরিবার

Share
Tweet
Share
Pin
Share
0SHARES

রেডিও পায়রা

জনপ্রিয় পোস্ট

জুন ৯, ২০২৪
চুয়াডাঙ্গা চেম্বারে প্রশাসক নিয়োগ ও পুনঃতফসিলের দাবিতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
জুন ৯, ২০২৪
আলমডাঙ্গায় ২’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
জুন ৯, ২০২৪
আলমডাঙ্গা ব্যাংকে টাকা তুলে গণনা, হাতিয়ে নিলো প্রতারক চক্র
জুন ৯, ২০২৪
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনে দুজনের কারাদণ্ড
জুন ৯, ২০২৪
সাম্প্রতিক পোস্ট

ফেসবুকে এখন সকল আপডেট

সম্পাদক ও প্রকাশক

সম্পাদক : ইয়াদুল মোমিন
প্রকাশক : এম.এ.এস ইমন

Download Meherpur Pratidin App

প্রধান কার্যালয়
কার্যালয় – মল্লিক পুকুরের পূর্বপাশে, মল্লিক পাড়া,
মেহেরপুর-৭১০০

সম্পাদক- +৮৮০৭৯১-৬৩৩৭৭,

০১৩০৫-২১৭৫৮৮
ই-মেইল: editor@meherpurpratidin.com

বিজ্ঞাপন বিভাগ : ০১৭১২-৮৮৫৮৫৫

নিউজ ও বিজ্ঞাপন: mpratidin@gmail.com

ঢাকা কার্যালয়
আনিশা গ্রুপ

ওয়েবসাইটঃ aneeshagroup.com

কাঁটাবন ঢাল, ঢাকা

ফোন (ঢাকা অফিস) : ০২-৯৬৭১০২৮

About Us | Privacy & Policies | Contact Us
© ২০২৪ মেহেরপুর প্রতিদিন । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।
বাংলাদেশ সরকারের ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ কর্তৃক নিবন্ধিত ও মিডিয়া ভুক্ত পত্রিকা

আপডেট : ১২:৫১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪