চুয়াডাঙ্গা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে ১৩২ কেজি হরিণের মাংস রেখে পালালো শিকারী

Padma Sangbad
৮৬

খুলনার কয়রা উপজেলার আওতাধীন সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস রেখে পালিয়েছে শিকারীরা। এসময় বনবিভাগ ছয়টি বস্তায় ১৩২ কেজি হরিণের মাংস ও একটি নৌকা জব্ধ করেছে।
বনবিভাগ সুত্রে জানা গেছে, ১০ জুন দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের আওতাধীন শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল এলাকায় অভিযান চালিয়ে এসব মাংস ও নৌকা জব্ধ করা হয়। এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল চন্দ্র মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩ টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ ১ টি নৌকা জব্দ করা হয়েছে। এসময় ২ জন শিকারী সুন্দরবনের ভিতরে পালিয়ে গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বনবিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আপডেট : ০১:৪৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪