চুয়াডাঙ্গা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক রাজ নিহত

Padma Sangbad
১৭৩

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী এলাকায় রয়েল এক্সপ্রেস বাসের ধাক্কায় রাজ হোসেন (১৭) নামে এক কিশোর মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এসময় সজীব হোসেন (১৮) নামে আরেক কিশোর আহত হন। আজ মঙ্গলবার (১৮ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা পরষ্পরের বন্ধু।

নিহত রাজ হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মহল্লার মজনু মিয়ার ছেলে। আহত একই মহল্লার বাসিন্দা আইনজীবী সহকারী আবুল কালামের ছেলে। সজীব সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, রাজ ও সজীব বিকেল ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে কমলাপুর পিটিআই মোড় থেকে চুয়াডাঙ্গা ফিরছিলেন। তারা বোয়ালমারী গ্রামের পুরাতন মসজিদের কাছে পৌঁছালে ঢাকা থেকে আলমডাঙ্গাগামী রয়েল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা রাজকে মৃত ঘোষণা করেন।।

আপডেট : ১২:০০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪