চুয়াডাঙ্গা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় পাট বোঝায় ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

Padma Sangbad
৯১

আরিফুজ্জামান আরিফ ।। যশোরের শার্শার জামতলায় পাট বোঝায় ট্রাকের ধাক্কায় আল আমিন (২৪) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে।

বুধবার(১৯ জুন) বিকাল ৪ টার দিকে যশোর – সাতক্ষীরা মহাসড়কে জামতলা মবিল ফ্যাক্টরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আলআমিন শার্শা উপজেলার পশ্চিম কোটা (দক্ষিণ পাড়া) গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আলআমিন অটোভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে জামতলা মবিল ফ্যাক্টরী এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি পাট বোঝায় ট্রাক ( যশোর-ট ১১-০২৭৯) তার ভ্যানটি কে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক আলআমিন মারা যান।

নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুল ইসলাম জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক জব্দের পাশাপাশি ড্রাইভার কে আটক করা হয়েছে।।

আপডেট : ০৯:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪