চুয়াডাঙ্গা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলতাফ গ্রেফতার

Padma Sangbad
১৪১

দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলতাফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে থানার এএসআই আবু বক্কর সিদ্দিক, এএসআই শেখ আবু হানিফ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামে অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২০ লক্ষ দশ হাজার টাকা জরিমানার সাজাপ্রাপ্ত পালাতক আসামী
আলতাফ হোসেন ওরফে খোকাকে (৫০) গ্রেফতার করা হয়। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের বাসিন্দা ও সুলতান আহম্মেদের ছেলে।

এদিকে পুলিশের কাজে বাঁধা সৃস্টি করার অপরাধে একই ইউনিয়নের হরিশপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৫) নামের একজনকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম হরিশপুর গ্রামের আজিজুল হকের ছেলে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপডেট : ০২:২৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪