চুয়াডাঙ্গা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাইবোন নিহত

Padma Sangbad
১৬৫

জেলার সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিশার মুখোমুখি সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও ৫ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন- বেড়া পৌর এলাকার শালকি পাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার এবং তার বোন শম্পা রানী।
পাবনা সদর থানার ভার প্রাপ্তকর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, সিএনজি চালিত অটো রিকশাটি বেড়া থেকে পাবনার দিকে যাওয়ার পথে ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাট।এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৭ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে এদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আপডেট : ১১:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪