চুয়াডাঙ্গা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪শ’ কেজি আম, ৫০ কেজি ইলিশ ও রসগোল্লা গেলো ত্রিপুরায়

Padma Sangbad
১৫৩

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা জন্য উপহার হিসেবে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম, ইলিশ মাছ ও রসগোল্লা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৪শ’ কেজি হাড়িভাঙ্গা আম, ৫০ কেজি ইলিশ মাছ ও ৫০ কেজি রসগোল্লা পাঠানো হয়। স্থলবন্দরের শূন্যরেখায় উপহারগুলো গ্রহণ করেন ভারতের ত্রিপুরা আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্গোওয়ার্ল্ড লজিস্টি নামে ঢাকার একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে উপহার সামগ্রীগুলো হস্তান্তর করা হয়। এর আগে গত ২৩ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য ৫শ’ কেজি আনারস উপহার পাঠান ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
এ শুভেচ্ছা উপহার বিনিময়ের মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে উল্লেখ করে বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী বলেন, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মুক্তিযুদ্ধের আগে থেকে। আমাদের মধ্যে সহমর্মিতা-সহাবস্থান বজায় আছে। দ্রত সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর উপহারগুলো পৌঁছে দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ূম তালুকদার, আগরতলা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা দিব্যেন্দু ভৌমিক ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের পরিদর্শক খায়রুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

আপডেট : ১১:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪