চুয়াডাঙ্গা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাছ থেকে হাসপাতালের কোয়ার্টারে লাফিয়ে পড়ল সাপ, অতপর…

Padma Sangbad
৮৩

বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে গাছ থেকে বিষাক্ত সাপ লাফিয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালের তৃতীয় শ্রেণির কোয়ার্টারের দ্বিতীয় তলায় জানালার গ্রিল পেঁচানো অবস্থায় একটি সাপ দেখতে পাওয়া যায়। কোয়ার্টারের লোকজন ডাকাডাকি করলে হাসপাতালের লোকজন এসে সাপটিকে লাঠি দিয়ে নিচে ফেলে দেয়।

পরে সাপটিকে লাঠি দিয়ে মেরে ফেলা হয়।

তিনি বলেন, সাপটির নাম প্যারাডাইস ট্রী স্নেক, এর অন্য নাম হলো প্যারাডাইস ফ্লাইং স্নেক। এটি হালকা বিষাক্ত সাপ, এক গাছ থেকে অন্য গাছে ঘুরে বেড়ায়। কোয়ার্টারের পাশে একটি তেঁতুল গাছ থেকে এটি বাসায় ভিতর প্রবেশ করার চেষ্টা করছিল বলে জানান তিনি।

এদিকে এ সময় হঠাৎ করে সাপটিকে দেখতে পেয়ে হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আপডেট : ১১:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪