চুয়াডাঙ্গা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে রিট

Padma Sangbad
২৫০

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার (১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টে রিট আবেদনটি করেন।

রিটে মন্ত্রীপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য মঙ্গলবার (২ জুলাই) দিন ধার্য করেছেন।

রিটকারি আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, ‘সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব আইনে উল্লেখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করেছি। আগামীকাল এই রিটের শুনানি হবে।’

এর আগে, গত ২৩ জুন সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রত্যেক সরকারি কর্মকর্তা চাকরিতে প্রবেশের সময় সম্পদের হিসাব দাখিল করে থাকেন। পরে সময়ে সময়ে তারা সেটা জমাও দেন।

আপডেট : ০৭:১১:১১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪