চুয়াডাঙ্গা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরে যাচ্ছেন না সিআর সেভেন

Padma Sangbad
১৮০

বিশ্ব ফুটবলের অন্যতম তারকা পর্তুগালের রোনালদো। ফ্রান্সের বিপক্ষে ম্যাচ শেষে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তদের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকেই সিআর-৭ কে বিদায় জানিয়ে দিয়েছেন আবেগঘন পোস্ট। তবে দলের কোচ জানিয়েছেন রোনালদো অধ্যায় শেষ হয়ে যায়নি।
সংবাদ সম্মেলনে রোনালদোর বিদায় নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন মার্টিনেজ। তার কাছে জানতে সাংবাদিকরা জানতে চেয়েছেন, ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচই পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ কিনা।
এই প্রশ্নের জবাবে মার্টিনেজ বলেন, ম্যাচ শেষ হওয়ার পরপরই এটা নিয়ে কথা বলাটা একটু তাড়তাড়িই হয়ে যায় এবং ব্যক্তিগত পর্যায়ে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোলশূন্য সমতায় ১২০ মিনিটের খেলা শেষ করা পর টাইব্রেকার ৫-৩ ব্যবধানে হারে পর্তুগাল। ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্ত শেষ পর্যন্ত ফরাসিদের জাল খুঁজে বের করতে পারেননি তিনি। তবে টাইব্রেকার গোল পেয়েছেন রোনালদো।
এবারের ইউরোতে নিজেকে মোটেই মেলে ধরতে পারেননি রোনালদো। পুরো টুর্নামেন্টে নেই কোন গোল। ফুটবল ক্যারিয়ারে বড় কোনো টুর্নামেন্টে গোল করতে না পারার অস্বস্তিকর নজির এবারই প্রথম স্থাপন করলেন রোনালদো। ২০১৬ সালের চ্যাম্পিয়নদের বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই।
পর্তুগালের জার্সিতে ২১২ ম্যাচে ১৩০ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে কোনো দলের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড এটি।

আপডেট : ০৯:৫৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪