চুয়াডাঙ্গা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোপার সেমিফাইনাল

Padma Sangbad
৮৭

কোপা আমেরিকার সেমিফাইনালে কোন চারটি দল খেলবে তা নিশ্চিত হয়ে গেছে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে। এর আগেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করে আর্জেন্টিনা, কানাডা ও কলম্বিয়া।
প্রথম কোয়ার্টার ফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে পা রাখে কানাডা। আগামী ১০ জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কানাডা।
অন্যদিকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। আগামী ১১ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় সকাল ছয়টায় উরুগুয়ের বিপক্ষে লড়বে কলম্বিয়া।

আপডেট : ০৯:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪