চুয়াডাঙ্গা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি: চতুর্থ দিনেও অনুপস্থিত ১২ হাজারের বেশি শিক্ষার্থী

Padma Sangbad
৯১

এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৮২৯ জন শিক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে ৭৬ জনকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, আটটি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ তিন হাজার ২২২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন নয় লাখ ৯০ হাজার ৩৯৩ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ৮২৯ জন।

আট বোর্ডে অনুপস্থিত হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ৭৫ জন শিক্ষার্থী একজন পরিদর্শক।

আপডেট : ০৪:২২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪