চুয়াডাঙ্গা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২, আহত ৪

Padma Sangbad
১৯৭

নরসিংদীতে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে শিশুসহ দুইজন। এসময় আহত হয় আরও চারজন।
রোববার বিকেলে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী সড়কের নগর পাঁচদোনা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবপুর উপজেলার ইটাখোলা মুনসেফের চর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এনামুল হক (৬০) এবং টাঙ্গাইলের আবুল কালামের শিশুপুত্র জারিফ(৪)। হতাহতরা সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, অটোরিকশাটি সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নগরপাঁচদোনায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনামুল হকসহ শিশু জারিফের মৃত্যু হয়। আহত হয় সিএনজি অটোরিকশাতে থাকা আরও চার যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপডেট : ১১:৫১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪