চুয়াডাঙ্গা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা ডি মারিয়াকে ফেরাতে চায়

Padma Sangbad
১৭৪

কোপা আমেরিকায় রেকর্ড ১৬তম শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। এর পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। কোপার আগেই তিনি আর্জেন্টিনার জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে এমন বিদায়ই তিনি চেয়েছিলেন বলে ফাইনাল শেষে নিজের প্রতিক্রিয়ায় জানান তিনি। তাকে আরও কিছুদিন জাতীয় দলে রাখতে চান আলবেস্তরা।
ডি মারিয়াকে আবারও আর্জেন্টিনা জাতীয় দলে ফেরানোর বিষয়ে স্কালোনি সংবাদ সম্মেলনে বলছেন, সে একজন কিংবদন্তি, কিন্তু তাকে তার সিদ্ধান্ত বদলাতে রাজি করানোর সুযোগ নেই। তবে অন্তত তাকে একবার নামানো যেতে পারে, যাতে সে বিদায় নিতে পারে সমর্থকদের সামনে থেকে। কারণ সে এটাই ডিজার্ভ করে।
প্রায় একইভাবে আর্জেন্টিনার ১১ নম্বর জার্সিতে তাকে আবারও দেখা কঠিন মেনে নিলেও, বিশ্বাস হারাতে চান না তালিয়াফিকো। কাতার বিশ্বকাপের পর কোপা আমেরিকা জয়েও দারুণ ভূমিকা রাখা এই মিডফিল্ডার কথা বলেছেন ডি মারিয়াকে ফেরানোর বিষয়ে। তালিয়াফিকো বলেন, তাকে রাজি করাতে হবে আমাদের। যদি তাতে আমরা সফল হতে চাই, তাকে আরও বেশি বেশি বলা উচিৎ, যাতে অন্তত এক বছর খেলে।

আপডেট : ০৩:২২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪