চুয়াডাঙ্গা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাস ও ট্রাকের মধ্যে চাপা পড়ে ইজিবাইক যাত্রী দু’ভাইসহ নিহত ৪

Padma Sangbad
১৬৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুই ভাই রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৮ জন।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ খায়রুল আনাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার বরইতলা বিশ্মমবরদী গ্রামের আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বাশার শেখ (৪০) ও আবুল খায়ের শেখ (৩৫), একই গ্রামের আবুল কালামের ছেলে ইয়ার আলী (৪০) ও চুন্নু শেখের ছেলে হাসান শেখ (২৬)।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ খায়রুল আনাম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস একইদিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে যায়। এ সময় একটি ইজিবাইক বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের দুই যাত্রী আবুল বাশার শেখ ও আবুল খায়ের শেখ মারা যায়।
খবর পেয়ে পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার ও আহত ২০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়ার আলী ও ইজিবাইক চালক হাসান শেখ মারা যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা না গেলেও বাস ও ট্রাক আটক করা হয়েছে। মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আপডেট : ১১:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪