চুয়াডাঙ্গা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

Padma Sangbad
১০৫

অনলাইন ডেস্ক।।

দেশজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে। নয় দফার দাবি থেকে এখন সরকারের পদত্যাগ দাবি করছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতির মধ্যে জাতীয় নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (৪ আগস্ট) সকাল ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সরকারের বর্তমান মেয়াদে এটিই হবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি-নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক। এর আগে সর্বশেষ গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে ২০২৩ সালের ১৫ নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল।
স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য মন্ত্রীসহ ২৭ সদস্যের কমিটির সব সদস্য; মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব; এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

জাতীয় প্রতিরক্ষা নীতি ২০১৮ অনুমোদনের পর ২০১৯ সালের মার্চে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি গঠিত হয়।

এই কমিটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমস্যা পর্যালোচনা করে।
২০২৩ সালের ১৫ নভেম্বরের বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধ, আইনশৃঙ্খলা বজায় রাখার কৌশল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে আলোচনা হয়েছিল।

parallax ad
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
সম্পর্কিত খবর
গণভবনে চলছে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক

প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করব : স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের সঙ্গে বসতে চাই, তাদের কথা শুনতে চাই

প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
প্রকাশ: রবিবার, ০৪ আগস্ট, ২০২৪ ১২:৩৪

অনলাইন ডেস্ক

ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের মধ্যেই বৈঠকে বসেছে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি। রোববার (৪ আগস্ট) বেলা ১১টার পর গণভবনে ওই কমিটির বৈঠক শুরু হয়।

নিরাপত্তা কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, ফোর্সেস ইন্টিলিজেন্স ও এনএসআই প্রধানসহ কমিটির মোট ২৯ সদস্য উপস্থিত রয়েছেন।

২০১৯ সালে গঠিত নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কাজ হচ্ছে- ১. দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যাবলি ও কার্যক্রমের পুনরীক্ষণ; দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাজনিত পরিস্থিতি মূল্যায়ন ও পুনরীক্ষণ; দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়য়াদির উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজনবোধে মন্ত্রিসভার জন্য সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট বিষয়াদি। এই কমিটির সাচিবিক সহায়তা করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রকাশ: রবিবার, ০৪ আগস্ট, ২০২৪ ১২:০৩
শাহবাগে ছাত্রলীগকে আন্দোলনকারীদের ধাওয়া, অর্ধশত গাড়ি ভাঙচুর
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। ছবি : কালের কণ্ঠ
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে শাহবাগে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অর্ধশত গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, ভেতরে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা এই আগুন দিয়েছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান করছিলেন।

রাজু ভাস্কর্য থেকে আন্দোলনকারীদের মিছিল এলে তারা পিজি হাসপাতালের ভেতরে অবস্থান নেন। তখন আন্দোলনকারীরা পিজির ভেতরেও ইটপাটকেল মারতে থাকেন। একপর্যায়ে ভেতর থেকেও ইটপাটকেল ছুড়তে দেখা যায়। এরপর আন্দোলনকারীরা পিজির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন।
পরিবহন শাখা ভবনের ভেতরে ছাত্রলীগের নেতাকর্মী আছেন বলে তারা সেখানে ইটপাটকেল ছোড়েন।’
আজ রবিবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

.
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অর্ধশত গাড়ি ভাঙচুর ও সেসবে আগুন দেওয়া হয়। ছবি : কালের কণ্ঠ
এদিকে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীবাসীর মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এর প্রভাব পড়েছে রাজধানীর সড়কেও।

আজ রবিবার সকাল থেকে ঢাকার রাস্তায় নেই গণপরিবহন। কোথাও কোথাও দীর্ঘ সময়েও দেখা মিলছে না বাস।

ফলে অফিসগামী কিংবা একান্ত প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষদের পড়তে হচ্ছে দুর্ভোগে। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির মধ্যেই নতুন কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুসারে রবিবার (৪ আগস্ট) রাজধানী ঢাকা ও জেলা শহরে জমায়েত কর্মসূচি পালন করবে দলটি। এ ছাড়া আগামীকাল সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় শোক র‍্যালি করা হবে। র‍্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে।
দল ঘোষিত জমায়েত কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীরা ঢাকার প্রতিটি পয়েন্টে শক্তভাবে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন। ফলে দুই পক্ষের কর্মসূচি ঘিরে বৈরী পরিস্থিতির সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে জনসাধারণের মধ্যে। তাই একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার কথাও জানিয়েছেন কেউ কেউ।

প্রকাশ: রবিবার, ০৪ আগস্ট, ২০২৪ ০৯:৩২
ঢাকাসহ যেসব জেলায় ১৫ ঘণ্টা কারফিউ শিথিল

ঢাকাসহ দেশের চার জেলায় ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। গতকাল শনিবার রাতে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, রবিবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। অন্য জেলায় জেলা প্রশাসকরা (ডিসি) কারফিউ শিথিল বা বলবৎ করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরো পড়ুন
বুকে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায় শিহাবের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার পতনের দাবিতে আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ প্রেক্ষাপটে‌ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাত সোয়া ১০টার দিকে শেষ হয় বৈঠক।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।

সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত ২২ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। সর্বশেষ গত বুধবার থেকে গতকাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থাৎ ১৩ ঘণ্টা করে কারফিউ শিথিল ছিল।

প্রকাশ: রবিবার, ০৪ আগস্ট, ২০২৪ ০৮:৪৮
বাংলাদেশ পরিস্থিতি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ২২ কংগ্রেসম্যান সিনেটরের চিঠি
নিজস্ব প্রতিবেদক

অ্যান্টনি ব্লিনকেন
বাংলাদেশের সংঘাত সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে চিঠি পাঠিয়েছেন দেশটির ২২ জন সিনেটর ও কংগ্রেসম্যান। গত শুক্রবার লেখা ওই যৌথ চিঠিতে তাঁরা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছাত্রদের বিক্ষোভ দমনে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছে। সহিংসতা ও সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

বিবিসি জানায়, চিঠিতে যুক্তরাষ্ট্রের ওই আইন প্রণেতারা বাংলাদেশের গত ৭ জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনেছেন।

তাঁরা বলেছেন, ক্ষমতাসীন দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে গত জানুয়ারিতে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন করেছে। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করেছিল। এর আগে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিরোধী দলের বিক্ষোভের পর ঢালাওভাবে গ্রেপ্তার করেছিল সরকার।
আইন প্রণেতাদের চিঠিতে আরো বলা হয়েছে, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে জোরালো সহিংসতা হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পুলিশ, বিক্ষোভকারী, বিরোধী কর্মী ও সরকারপন্থী সমর্থকদের মধ্যে সংঘাত হয়েছে। এতে ১৭০ জন নিহত ও কয়েক হাজার আহত হয়েছে।
চিঠিতে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা আরো বলেন, ছাত্র বিক্ষোভের জবাব দিতে গিয়ে বাংলাদেশ সরকার এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) ব্যবহার করেছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে দাঙ্গা পুলিশ।

এ ছাড়া সেনাবাহিনীর মাধ্যমে কঠোর কারফিউ জারি ও ‘দেখামাত্র গুলি করার’ নির্দেশ দেওয়া হয়েছে। বিক্ষোভ দমনের জন্য ইন্টারনেট বন্ধ করার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। আইন প্রণেতারা চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনকে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব সহিংসতার নিন্দা করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের মতো কর্মসূচি পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’

একই সঙ্গে বাংলাদেশে বিক্ষোভ দমনে জড়িত সরকারি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছে চিঠিতে। এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রকে।

বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরো অবনতি ঠেকাতে এবং মানবাধিকারকে সমুন্নত রাখা ও ব্যক্তিস্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল একটি প্রতিনিধিত্বশীল সরকারের ব্যাপারে জনগণের অধিকারকে সমর্থন করতে আহবান জানানো হয়েছে।
বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে চিঠিতে মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানরা বলেছেন, আটকদের কেউ কেউ মুক্ত হলেও এখনো অনেকেই কারাগারে রয়েছেন। এ ছাড়া গণমাধ্যমকর্মী ও সরকারবিরোধী সমালোচকদের অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা গুরুতরভাবে ক্ষুণ্ন হয়েছে।

বর্তমানে বাংলাদেশে হয়রানি, নজরদারি কিংবা শারীরিক আক্রমণ চালানোর পাশাপাশি কঠোর ডিজিটাল সেন্সরশিপ অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয় ওই চিঠিতে। এ ছাড়া বাংলাদেশের শ্রম আইন ব্যবস্থার উন্নতি করতে না পারার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

চিঠিতে স্বাক্ষরকারী মার্কিন সিনেটরদের মধ্যে রয়েছেন এডওয়ার্ড জে মার্কি, ক্রিস ভ্যান হোলান, টামি বল্ডউইন, জেফ্রি এ মার্কলে, ক্রিস্টোফার এস মারফি, টিম কাইন ও রিচার্ড জে ডারবিন। এ ছাড়া কংগ্রেসম্যানদের মধ্যে স্বাক্ষর করেছেন জেমস পি ম্যাকগভার্ন, উইলিয়াম আর কিটিং, গ্রেস মেঞ্জ, সেথ মল্টন, লরি ট্রাহান, জো উইলসন, জেমস সি মোলান, ডিনা টিটাস, জেরাল্ড ই কনলি, গাবে আমো, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, ইলহান ওমর, নাইডিয়া ভেলাজকুয়েজ, ড্যানিয়েল টি কিলডি ও বারবারা লি।।

আপডেট : ০১:৪০:০১ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪