চুয়াডাঙ্গা ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান কাল থেকে খোলা

Padma Sangbad
৯৪

আগামীকাল মঙ্গলবার থেকে সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ সোমবার রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, আজ (সোমবার) রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

এদিকে আগামীকাল মঙ্গলবার থেকে বাংলাদেশ ব্যাংকসহ দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মে খোলা থাকবে। আজ রাতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

আপডেট : ১২:২৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪