চুয়াডাঙ্গা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে: ড. ইউনূস

Padma Sangbad
৯৫

অনলাইন ডেস্ক।।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুন স্বাধীনতা অর্জিত হলো, সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা বলেন।

ডা. ইউনূস বলেন, নতুন সরকারকে মানুষের মধ্যে আস্থা ফেরাতে হবে। সংঘর্ষ-সহিংসতা পরিহার করতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার পর দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, নির্বাচন পর্যবেক্ষণকারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এর আগে বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন ড. ইউনূস।

আপডেট : ০৩:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪