চুয়াডাঙ্গা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

Padma Sangbad
৮১

সাতক্ষীরা শহরে বৃষ্টির সময় বজ্রপাতে খোকন হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত খোকন সাতক্ষীরা শহরের কুচপুকুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে।
নিহতের আত্মীয় এসএম কাওসার বলেন, এদিন বেলা সাড়ে ৩টার দিকে সাতক্ষীরায় বৃষ্টি হচ্ছিল। এসময় আগরদাড়ি এলাকায় দাড়িয়ে ছিলেন খোকন হোসেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় আগরদাড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপডেট : ০৭:৫৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪