চুয়াডাঙ্গা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবিতে বিক্ষোভ

Padma Sangbad
১৭০

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ কয়েকজন বোর্ড পরিচালকের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুই নম্বর গেটের সামনে জড়ো হন কিছু লোক। তাদের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল ইসলাম।
এ সময় বিক্ষুব্ধরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে আসেন। তাতে খালেদ মাহমুদ সুজন, জালাল ইউনুস, ওবায়েদ রশিদ নিজামের মতো প্রভাবশালী পরিচালকদের পদত্যাগ চাওয়ার কথা লেখা ছিল।
তাদের এই বিক্ষোভের সময় সেনাবাহিনীর একটি দল বিসিবি প্রাঙ্গনে নিরাপত্তার ব্যবস্থা করে। বিক্ষুব্ধরা ভাইরে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন। তাদের সঙ্গে ছিলেন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম টিটুরা।
আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা রয়েছে নারী টি-২০ বিশ্বকাপ। নিরাপত্তা শঙ্কায় এখন এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আপডেট : ০৭:৫৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪