চুয়াডাঙ্গা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ দুই ছাত্রের সিএমএইচে সফল অস্ত্রোপচার

Padma Sangbad
৭৭

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ মো. রাফি হোসেন ও মো. মমিন হোসেনের অস্ত্রোপচার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ সফলভাবে সম্পন্ন হয়েছে।
দু’জনই এখন আশঙ্কামুক্ত ও ভালো আছেন বলে আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরের তাহের মোক্তার হোসেনের ছেলে গুলিবিদ্ধ মো. রাফি হোসেনের(১৪) ঢাকা সিএমএইচে সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি গত ১৯ জুলাই ডান কাঁধে গুলিবদ্ধ হন এবং তার ডান কাঁধের হাড় ও ধমনী ক্ষতিগ্রস্ত হয়। জরুরি ভিত্তিতে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে তার অপারেশন করা হয়। পরে কিছু জটিলতা দেখা দিলে হৃদরোগ ইনিস্টিউট ও ঢাকা সিএমএইচের চিকিৎসকগণের পরামর্শে তাকে গতকাল দিবাগত রাতে ঢাকা সিএমএইচে আনা হয় এবং দ্রুততার সাথে দীর্ঘ ৬ ঘণ্টা সময় ধরে সিএমএইচের ভাস্কুলার টিম সফলভাবে কৃত্রিম রক্তনালী সংযোজনের মাধ্যমে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে মো. রাফি হোসেন আশঙ্কামুক্ত।
অপরজন মো. হারুন মিয়ার ছেলে মিরপুর কলেজের ছাত্র মো. মমিন হোসেন (২৩) গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হন এবং গুলিটি তার মেরুদ-ের পিছনে আটকে যায়। ২০ আগস্ট তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় এবং ২৫ আগস্ট ল্যাপারস্কপির মাধ্যমে অপারেশন করে গুলি বের করা হয়। মমিন বর্তমানে ভালো আছেন।

আপডেট : ০৭:০১:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪