চুয়াডাঙ্গা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে মমতার পদত্যাগের এক দফা দাবিতে সচিবালয় ঘেরাও ছাত্রসমাজের, চলছে ব্যাপক সংঘর্ষ

Padma Sangbad
৯৮

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বহুল আলোচিত আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধ”র্ষ”ণ ও হত্যাকাণ্ড ঘিরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে রাজ্য সচিবালয় ঘেরাও করেছে হাজার হাজার মানুষ।

মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় অভিমুখে ‘নবান্ন অভিযান’ শুরু করেছে শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাস্তায় রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দিবিতে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ডাকে শত শত মানুষ সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার লক্ষ্যে দাঙ্গা পুলিশ টিয়ারগ্যাসের সেল ও জলকামান ব্যবহার করেছে। তবে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলাবাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইট-পাথর নিক্ষেপ করেছেন।

আপডেট : ১১:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪