শিরোনাম :
ঝিকরগাছা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ বরখাস্ত
Padma Sangbad

অনলাইন ডেস্ক :
ঝিকরগাছা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ রেজাকে বহিস্কার করা হয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক আনছারুল হক রানার সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়।
বৃহস্পতিবার দপ্তর সম্পাদক কামরুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসাথে আসিফ রেজার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য যুবদলের সকল নেতামর্কীকে অনুরোধ জানানো হয়েছে।

























