চুয়াডাঙ্গা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর থানা এলাকা হতে ৭৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

Padma Sangbad
৯২

দৈনিক পদ্মা সংবাদ.,নিউজ ডেস্ক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২০ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক ০৫:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ২০ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ০৫:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন জীবননগর বাজারস্থ কে বি মার্কেট সূচনা টেলিকম এর সামনে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী এস এম রফিকুল আলম (সুমন) (৩৪), পিতা- মোঃ শরিফুল আলম, সাং- নওদা তেতুলীয়া, থানা- জীবননগর ও জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার জিবন নগর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয় ।

আপডেট : ১০:৪৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০