চুয়াডাঙ্গা ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘থানাগুলো ছিল আওয়ামী লীগের ক্লাবঘর’

Padma Sangbad
১৪৮

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, গণতান্ত্রিক পার্টির সভাপতি কমরেড নুরুল ইসলাম হত্যার তদন্ত করে প্রকৃত আসামিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি বলেন, ‘নুরুল ইসলাম সাহেব আমার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিলেন। কিন্তু কারা তাকে ঢাকার বাসায় নৃশংসভাবে হত্যা করলো? কেনই বা আওয়ামী লীগ গত ১৫ বছরে নুরুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার করেনি?

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার দৌলতপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন ব্যারিস্টার মাহবুব।

তিনি বলেন, ‘ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছে। ওবায়দুল কাদের পালিয়ে গেছে। তাদের নেতাকর্মীরা আজ এতিম হয়ে গেছে ৷ এই এতিমদের ওপর কোন হামলা করা যাবে না ৷ যারা গত ১৫ বছর বিএনপি নেতাকর্মীদের ওপর হত্যা, খুন ও নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন ৷ থানায় অভিযোগ করুন।’

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এক সময় থানাগুলো ছিল ক্লাবঘর। সন্ধ্যার পর থানাগুলোতে আওয়ামী লীগের আড্ডা বসত৷ আর সেখান থেকে ষড়যন্ত্র হতো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গত ৫ আগষ্ট ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা পালিয়ে যাওয়ার পর থানাগুলোতে ধীরে ধীরে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে।’

শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর নোয়াখালী ও ফেনীতে হঠাৎ করে বন্যার পানি বেড়ে যায়। এই পানি ভারতের কিনা সেটা তদন্তের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

ব্যারিস্টার খোকন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘কোন আওয়ামী নেতাকর্মীকে বিএনপিতে জায়গা দিবেন না। বিএনপির দুঃসময়ে যারা মাঠে ছিলেন, হামলা-মামলার শিকার হয়েছেন; তারাই বিএনপির নেতৃত্ব দিবেন। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্বৃত্তের জায়গা বিএনপিতে নাই ৷ এটা তারেক রহমানের নির্দেশ।’

আপডেট : ১২:২৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪