চুয়াডাঙ্গা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির কাছে গ্যারান্টি পেয়েই দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা: রিজভী

Padma Sangbad
১৫৬

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রজনতার আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিলো। দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশকে ফায়দা দিয়েছেন শেখ হাসিনা।

তিনি বলেন, দেশে এখনো ঘাতকরা রয়ে গেছে। পরাজিত ঘাতকরা যাতে মাথা চাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। সেজন্য অন্তর্বর্তী সরকারকে সাবধান হতে হবে, যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে উল্লেখ করে তিনি দেশের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন।

বিএনপির এ নেতা আরও বলেন, মুক্ত চিন্তার মানুষদের হয়রানিমুক্ত করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে।

এ সময় বিএনপির জেলা কমিটির সভাপতি কাইয়ূম চৌধূরী, মিফতাহ সিদ্দিকীসহ সিনিয়র নেতারা ছিলেন।।

আপডেট : ১১:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪