চুয়াডাঙ্গা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ড্রাগন ফলের বাগানে পানি খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হালিম নামের এক শ্রমিকের মৃত্যু

Padma Sangbad
১৬৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় ড্রাগন ফলের বাগানে পানি খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হালিম শেখ (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার বেলা সারে ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার মাজহাদ গ্রামের শাহাজাহানের ড্রাগন ফলের বাগানে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপর চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত আব্দুল হালিম শেখ একই এলাকার মৃত মহি শেখের ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালের দিকে আব্দুল হালিম শেখ একটি কলা বাগানে শ্রমিকের কাজ করছিল। এ সময় তার পানি পিপাসা লাগলে পার্শ্ববর্তী শাহাজানের ড্রাগন ফলের বাগানে যায় পানি পান করতে। এদিকে ড্রাগন বাগানের মালিক ড্রাগনফলের চুরি ঠেকাতে বাগানের চারপাশে জিআই তারের সাথে বৈদ্যুতিক সংযোগ করে রাখা ছিল। বিষয়টি আব্দুল হালিম শেখের জানা না থাকায় তারের সাথে পায়ের স্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।

এলাকাবাসী অভিযোগ করে আরও বলেন, কাউকে না জানিয়ে কিংবা লাল পতাকা না টাঙ্গিয়ে বাগানের চারপাশে জিআই তারে বিদ্যুৎতের সংযোগ দেওয়ায় এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে। বাগান মালিকের শাস্তির দাবি জানান তারা।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।।

আপডেট : ১১:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪