চুয়াডাঙ্গা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাস জমি ও অর্পিত সম্পত্তি নিয়ে মামলাসমূহ নিরসনে অগ্রাধিকার দেয়ার তাগিদ ভূমি উপদেষ্টার

Padma Sangbad
১৫১

অনলাইন ডেস্ক : এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ খাস জমি ও অর্পিত সম্পত্তি নিয়ে চলমান মামলাসমূহ নিরসনে অগ্রাধিকারমূলক কার্যক্রম গ্রহণের তাগিদ দিয়েছেন।
আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ৫৭তম টিম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।
ভূমি সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সভার কার্যক্রম উপস্থাপন করেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা হাসান আরিফ বলেন, সরকারি সম্পত্তি যাতে বেহাত না হয়, সেজন্য বিদ্যমান মামলাসমূহ নিয়ে নিয়ম মাফিক উচ্চ আদালতের এটর্নি জেনারেল কার্যালয় ও জেলা পর্যায়ে সরকারি কৌশলীদের (জিপি) সাথে নিবিড়ভাবে যোগাযোগের উদ্যোগ নিতে হবে।
ভূমি উপদেষ্টা মন্ত্রণালয়ের কার্যক্রম অগ্রাধিকার নির্ধারণ করে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি মাঠ পর্যায়ে ব্যাপক তদারকির ওপর গুরুত্বারোপ করে বলেন, সকল চলমান প্রকল্প কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কোন গাফিলতি চলবে না।
সভায় অন্তবর্তী সরকার ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা, বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি, আইন সংক্রান্ত, জনবল, পদোন্নতি, অধিগ্রহণ মামলা, খাসজমি সংরক্ষণ, খসড়া আইন ও বিধিমালা, মাঠ পর্যায়ের কার্যক্রম এবং মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের ওয়েব সাইট মনিটরিং বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।।

আপডেট : ০৭:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪