চুয়াডাঙ্গা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেমির আশা প্রায় শেষ বাংলাদেশের

Padma Sangbad
২১২

ক্রীড়া ডেস্ক:

টি-২০ বিশ্বকাপে সেমির আশা বাঁচিয়ে রাখার লড়ায়ে প্রত্যাশিত পূঁজি গড়তে না পারায় পরাজয়ের স্বাদ পেতে হলো বাংলাদেশের মেয়েদের। তারা ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের কাছে পরাজিত হয়েছে পাঁচ উইকেটে। এ পরাজয়ের ফলে সেমির আশা প্রায় শেষের পথেই জ্যোতিদের। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আট উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। জবাবে নেমে ১২ ওভার পাঁচ বলে দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
জয়ের জন্য ১০৪ রানের মামুলি স্কোর তাড়ায় নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই মারমুখি ভঙ্গিতে ব্যাট করে। ওপেনিং জুটিতেই তারা সংগ্রহ করে ৫২ রান। ম্যাচের ফয়সালা মূলত সেখানেই হয়ে যায়।
এর আগে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১২ বলে নয় রান করে সাজঘরে ফেরত যান সাথী রানী। কারিশরা রামহারাকের বলে উইকেটরক্ষক শেমাইন ক্যাম্পবেলের হাতে স্টাম্পড হন বাংলাদেশ ওপেনার।
আরেক ওপেনার দিলারা আক্তার ভালো করছিলেন। তবে বেশিক্ষণ পিচে থাকতে পারেননি। ১৮ বলে ১৯ রান করে রামহারাকের বলে বোল্ড হন তিনি। সোবহানা মোস্তারিকে নিয়ে তৃতীয় উইকেটে ৪৩ বলে ৪০ রানের জুটি করেন নিগার সুলতানা জ্যোতি। রামহারাকের বলে ইনিংসে দ্বিতীয় স্টাম্পড হওয়ার আগে ২২ বলে ১৬ রান করেন মোস্তারি।
পাঁচ খেলে মাত্র এক রান করে আউট হন তাজ নেহার। ১৫তম ওভারে আফি ফ্লেচারের ডেলিবারিতে বিহাইন্ড দ্য উইকেটে ক্যাচ হন তিনি। পরের বলেই নতুন ব্যাটার স্বর্ণা আক্তারকে শুণ্য রানে বোল্ড করেন ফ্লেচার। ৭৫ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ।
রিতু মনি করেন ১৩ বলে ১০ রান। রামহারাকের বলে চিনেলে হ্যানরি হাতে ক্যাচ হন তিনি। ৪৪ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক জ্যোতি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তিনিই।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৭ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন কারিশমা রামহারাক।।

আপডেট : ১২:৩৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪