চুয়াডাঙ্গা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূজায় এ বছর সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Padma Sangbad
১৭৯

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে। সরকারের পক্ষ থেকে এ বছরই সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যান্য বছর দুই বা তিন কোটি টাকা পূজা উদযাপনের জন্য বরাদ্দ দেওয়া হলেও এ বছর চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ শনিবার মুন্সীগঞ্জের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজামণ্ডপের আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োজিত করা হয়েছে।

এর আগে তিনি শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া সার্বজনীন পূজামণ্ডপ এবং সিরাজদিখান উপজেলার ইছাপুরা, গোয়ালবাড়ি এবং সন্তোষপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি মো. আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন মুন্সী ও পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।।

আপডেট : ০৬:১৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪