চুয়াডাঙ্গা ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল

Padma Sangbad
১৭৩

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভের বৈঠক। পুরোনো ছবি
আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ সফরে আসছে উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধিদল। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানান ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।

উচ্চ পর্যায়ের ওই মার্কিন প্রতিনিধিদলের সফর সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন হেলেন লাফেভ। এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা।

অধ্যাপক ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক বৈঠকের সময় আলোচিত মূল বিষয়গুলোর অগ্রগতির ওপর বৈঠকে আলোকপাত করা হয়।

এ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোর বিষয়ে কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, ছয়টি প্রধান সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে এবং তারা দেশের অংশীজনদের সঙ্গে পরামর্শ করবে।।

আপডেট : ০৭:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪