চুয়াডাঙ্গা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে ইসরায়েল, ৪ সেনা নিহত

Padma Sangbad
৯৩

আন্তর্জাতিক ডেস্ক।।

লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।আজ রবিবার আইডিএফ জানিয়েছে, তাদের চার সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৪ সেনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল শনিবার সন্ধ্যায় হিজবুল্লাহর হামলায় প্রাণ হারিয়েছেন তারা। সোনা তখন লেবাননের একটি গ্রামে ছিলেন। বলে জানিয়েছে আইডিএফ নিহত সবাই একই ব্রিগেডের ছিলেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার, একজন উপকমান্ডার, একজন সামরিক রাব্বি এবং একজন সাধারণ সেনা।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।

গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লাহর কাছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। এতে করে ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা।

আপডেট : ০৬:৩৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪