চুয়াডাঙ্গা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রী ফাতেমা খাতুন নিহত

Padma Sangbad
১৪৪

ঝিনাইদহর কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রী ফাতেমা খাতুন (১০) নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল সে। পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে। এলাকাবাসী তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফাতেমা নলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির ছাত্রী ও নলডাঙ্গা হঠাত পাড়ার নয়ন মিয়ার মেয়ে।
এলাকাবাসী জানান, বিকেল ৩ টার দিকে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা একসাথে বাড়ি ফিরছিল। এ সময় নলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে সে রাস্তা পার হওয়ার সময় বেপরোয় গতিতে একজন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে ফাতেমাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আপডেট : ০২:১৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪