চুয়াডাঙ্গা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

“চুয়াডাঙ্গায় শীতের আগমনী ছোঁয়া: তাপমাত্রা ১৪.২°”

Padma Sangbad
৩৭১

চলতি বছরে মৌসুমের শুরুতেই শীতে জবুথবু চুয়াডাঙ্গা। গত কয়েকদিন ধরে বিকেল থেকেই তাপমাত্রা কমার সাথে বাড়ছে শীতের তীব্রতা।

আজ সোমবার চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ নেমে এসেছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। যা চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা।

দামুড়হুদার রিকশাচালক খোকন মিয়া বলেন এখনই হাত-পা মনে হচ্ছে বরফ হয়ে আসছে। সন্ধার পর শীত বাড়ে। আর কয়েকদিন পর রিকশা চালানো কষ্টকর হয়ে যাবে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৫ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ এ জেলায় সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। তিনি আরও জানান, গরমের মধ্যে হটাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় শীত বেশী অনুভূত হচ্ছে।

আপডেট : ১২:৫৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪