চুয়াডাঙ্গা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে বাঁচাতে নির্বাচন চায় বিএনপি : ফখরুল

Padma Sangbad
১৫৩

দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থে বিএনপি জাতীয় নির্বাচন চাইছে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নব্য নেতৃত্ব হুমকি দিচ্ছি সংস্কার করে নির্বাচন দেয়া হবে। কিন্তু বিএনপি তরুণদের সঙ্গে বিরোধ চায় না। বিএনপি নির্বাচন চায় দেশকে বাঁচাতে। দেশের স্বার্থে দেশের মানুষের জন্য নির্বাচন চায়।

নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে জানিয়ে ফখরুল বলেন, অনেক চক্রান্ত হচ্ছে। নির্বাচন দিতে অনেকে চায় না। কিন্তু স্পষ্ট করে বিএনপি বলতে চায়, চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলছে, যা রুখে দিতে পারে জনগণ। তাই জনগণের নির্বাচিত পার্লামেন্টই পারে ষড়যন্ত্র রুখে দিতে। বিএনপি অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ।

‘উপদেষ্টাদের অনেকে বলছেন, সংস্কার করে নির্বাচন দেয়া হবে। তবে সংস্কারগুলো টেকসই হতে হবে’, যোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনই গণতান্ত্রিক দল ছিল না। তারা ফ্যাসিবাদী দল। তাদের বডি কেমেস্ট্রিতে গণতন্ত্র নেই। পুরোটাই তারা ফ্যাসিবাদী।

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে ফখরুল বলেন, গত ১৬ বছরে কোথাও কুপিয়ে, কোথাও গুলি করে হত্যা কিংবা গুম করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এছাড়া পুলিশকে ব্যবহার করেও হত্যা করা হয়েছে। গায়েবি মামলা দেয়া হয়েছে। পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব নয়৷ তবে জনরোষে পালিয়ে গেছে স্বৈরাচার আওয়ামী লীগ। তাই এখন এসব থেকে আল্লাহর রহমতে বেরিয়ে এসেছে বাংলাদেশ।।

আপডেট : ০৩:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪