চুয়াডাঙ্গা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল

Padma Sangbad
১০৩

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে আসন্ন এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে একই বছরের ৮ মে। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।
এদিকে, এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র ও কেন্দ্রওয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ফি পরিশোধ করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ কার্যক্রম শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে।

আপডেট : ১১:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪