চুয়াডাঙ্গা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার তালিকা হালনাগাদ করার পরেই নির্বাচন দিতে হবে

Padma Sangbad
১৫১

সূর্য উদয় হওয়ার সাথে সাথে তোড়জোড়। কারা আগে গিয়ে মাঠ দখল করবে সেই প্রতিযোগিতা। কেউ নসিমন, কেউ ইজিবাইক, কেউ কার্গো, কেউ ট্রলারে যান সম্মেলনস্থলে। যদিও হাজার হাজার মানুষ যায় মোটরসাইকেলে। অনেকের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড। কপালে ছিল ফ্যাটা বাঁধা। বৃহস্পতিবার খুলনার উপকূলীয় জনপদ কয়রা কপোতাক্ষ কলেজ ময়দানে যাওয়ার দৃশ্য ছিল এটি। এদিন এই ময়দানে উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান।
এই সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত আমির বলেন, বিগত তিনটি নির্বাচনে লাখ লাখ তরুণ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে। হয়েছে আমি আর ডামির নির্বাচন। ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকেই দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন, যা হাস্যকর। এ কারণে আগামী নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন করতে হবে। আমরা সংসদে আনুপাতিকহারের প্রতিনিধিত্ব চাই। তার মানে যারা যত ভোট পাবে সেই অনুযায়ী এমপি হবে। তাহলেই সব দলের প্রতিনিধিত্ব থাকবে।
ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সাড়ে ১৫ বছর দেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। বর্তমানে পালিয়ে থেকেও দেশটিতে অশান্তি বাধানোর অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনা ইসলামী ব্যাংকের মতো একটি সম্ভাবনাময় ব্যাংকে ডাকাতি করেছে। বর্তমানে ব্যাংকে টাকা নেই। কয়রা-পাইকগাছায় সংগঠনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের দাবির প্রেক্ষিতে বলেন, জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে সব দাবি পূরণ হবে। আর যদি অন্য কেউ আসে তাহলে তাদের কাছ থেকে দাবি আদায়ের লড়াই থাকবে। তারপরও কয়রার মানুষের স্থায়ী দুঃখ বেড়িবাঁধের কাজ শুরু করতে হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কয়রায় ১০০ শয্যা হাসপাতাল, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পৌরসভা ও সুন্দরবনকে সুরক্ষা দেয়ার দাবি জানান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উপজেলা আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্ব আরও বক্তৃতা করেন খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কয়রা-পাইকগাছার একাধিকবারের সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, ডুমুরিয়া উপজেলা হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দী, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমির শহীদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার ও মাওলানা কবিরুল ইসলাম, খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, শ্যামনগরের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট লিয়াকত আলী, খুলনা মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট লস্কর শাহ আলম ও খুলনা জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবুজর গিফফারী।
জামায়াত আমির বিকেল তিনটা ১৫ মিনিটে বক্তৃতা করলেও বেলা ১১টার মধ্যে নির্ধারিত মাঠ কাণায় কাণায় পূর্ণ হয়ে আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে।

আপডেট : ১২:৩৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪