চুয়াডাঙ্গা ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমন্বয়কদের রহস্যজনক পোস্ট, কী ঘটবে ৩১ ডিসেম্বর?

Padma Sangbad
৮৭

বছরের শেষ দিন অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বরকে সামনে রেখে ফেসবুকে রহস্যজনক সব স্লোগান লিখে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ফলে সেদিন কী হতে চলেছে, তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এদিকে স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ঘোষণাপত্রের মধ্য দিয়ে ফ্যাসিবাদ, মুজিববাদের কবর রচিত হবে।

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের মুক্তির সনদ। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ। ৩৬ জুলাই পূর্ণতা পাক ৩১ ডিসেম্বরে।’

মূলত শনিবার সন্ধ্যার পর থেকে ফেসবুকে এক ধরনের ক্যাম্পেইন চালাচ্ছেন ছাত্র আন্দোলনের নেতারা।

উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন ‘Comrades Now or Never.’

এদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইনশাআল্লাহ!’

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন ‘Comrades, 31st DECEMBER! Now or Never.’

আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন ‘All eyes on 31st December, 2024. Now or Never!’

এরপর তিনি তার কমেন্ট সেকশনে ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটতে চলেছে বলেও ইঙ্গিত দেন।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অন্যান্য সদস্যরাও ঠিক একই ব্যাপার নিয়ে যার যার ফেসবুকে পোস্ট করে চলেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর শহীদ মিনারে এক অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সমন্বয়ক বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, ঠিক তেমনই ৩১ ডিসেম্বরের দিন জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে।’

তবে আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ, তারা দুজনই তাদের নতুন স্ট্যাটাসে ‘ঘোষণাপত্র’ পাঠের বিষয়টি উল্লেখ করেছেন। আসিফ মাহমুদ লেখেন, ‘Proclamation of July Revolution’, আবার হাসনাত লেখেন, ‘Proclamation of july revolution, 31st december, shahid minar- 3.00 pm’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, ‘শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে বের হয়ে দেশ কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কীভাবে নিল, ৯ দফা থেকে ১ দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা কীরূপ ছিল, মূলত এসব বিষয় নিয়েই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’

আপডেট : ১০:৩৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪