চুয়াডাঙ্গা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল পর্দা উঠবে বিপিএলের

Padma Sangbad
১৬৮

একই বছরে দু’টি বিপিএল। সর্বশেষ ২০২৪ সালের আসর শুরু হয়েছিল চলতি বছরের ১৯ জানুয়ারি। ফাইনাল ম্যাচটি হয়েছিল ১ মার্চ। ২০২৫ সালের আসরও শুরু হচ্ছে ২০২৪ সালেই। আগামীকাল সোমবার পর্দা উঠবে একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের ১১তম আসরের।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দুপুর দেড়টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। প্রথম দিনে হবে দু’টি ম্যাচ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
এবারের বিপিএলে সাতটি দলের অংশগ্রহণে মোট ৪৬টি ম্যাচ খেলা হবে। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রপ পর্বের খেলা। অর্থাৎ প্রথম পর্বে প্রত্যেক দল একই দলের মুখোমুখি হবে দু’বার। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা চারটি দল খেলবে প্লেঅফ। এই পর্বে হবে তিনটি ম্যাচ কোয়ালিফায়ার-১, ইলিমিনেটর ও কোয়ালিফায়ার-২।
টেবিলের সেরা দু’টি দল খেলবে কোয়ালিফায়ার-১। এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে।
আর টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে ইলিমিনেটর। এই ম্যাচে যে দল হারবে তাদেরকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে কোয়ালিয়ার-১ এ হেরে যাওয়া দলের। আগে উল্লেখিত দল দু’টির মধ্যকার কোয়ালিফায়ার-২ এ যে দল জিতবে দ্বিতীয় দল হিসেবে তারাই যাবে ফাইনালে।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি শেরে বাংলায়।
টিকিট নিয়ে বিক্ষোভ
বিপিএলের টিকিট নিয়ে দোলাচালে দর্শকরা। সকাল থেকে অবশ্য মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় টিকেটের জন্য ভীড় দেখা যায়। ভীড়ের মাঝ থেকে একটা অংশকে স্টেডিয়ামের মূল ফটকেও বিক্ষোভ করতে দেখা যায়।
জানা গেছে, টিকিট বিক্রির পুরো দায়িত্ব দেওয়া হয়েছে মধুমতী ব্যাংককে। তাদের সাতটি শাখায় বিক্রি হবে টিকিট। টিকেট মিলবে স্টেডিয়ামের এক নম্বর গেটের পাশের বুথে। যদিও কোন সময়ে তা পাওয়া যাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে বিসিবি সূত্রে জানা গেছে বেলা ২টা থেকে তারা টিকিট বিতরণ শুরু করবেন।
টিকিট পাওয়া যাবে মিরপুর, উত্তরা, ধানমন্ডি, গুলশানসহ আরো বেশ কয়েকটি বুথে। সরাসরি ব্যাংক কর্মকর্তারা টিকিট বিতরণ করবেন। এবার বিপিএলে টিকিটের সর্বনিম্ন দাম দুইশ টাকা।
এছাড়া চারশ টাকায় দেখা যাবে নর্থ ও সাউথ স্ট্যান্ড থেকে। ক্লাব হাউজ আটশ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১৫শ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে আড়াই হাজার।

আপডেট : ১২:২২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪