চুয়াডাঙ্গা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বিপক্ষে বরিশালের বড় জয়

Padma Sangbad
৯৮

নিজের ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের ভালো খেলাটা স্বভাবসুলভ। চলতি বিপিএল চট্টগ্রামে গড়াতেই সুযোগ কাজে লাগালেন বাঁহাতি ব্যাটার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন ফরচুন বরিশাল অধিনায়ক। করেছেন ৪৮ বলে ৬১ রান। দলও পেয়েছে জয়।
আগের ম্যাচেই বড় রান করা ঢাকা ক্যাপিটালস বৃহস্পতিবার গুটিয়ে যায় ১৩৯ রানে। ১৪০ রানের লক্ষ্য তাড়ায় নেমে তামিমের ফরচুন বরিশাল টপকে গেছে ২৪ বল আর আটটি উইকেট হাতে রেখেই। বরিশালের নাজমুল হোসেন শান্ত আজও ব্যর্থ। আউট হয়েছেন তিন বলে দুই রান করে।
দ্বিতীয় উইকেটে বিপিএলের প্রথম ম্যাচ খেলতে নামা ইংলিশ ব্যাটার ডেভিড মালানকে নিয়ে ৮০ বলে ১১৭ রানের জুটি করেন তামিম। এই জুটিতেই জয়ের কাছাকাছি চলে যায় বরিশাল। ছয়টি চার এক ছক্কায় ৬১ রান করে আউট হন তামিম। থিসারা পেরেরার বলে বোল্ড হন বরিশাল অধিনায়ক।
তৃতীয় উইকেটে জাহানদাদ খানকে নিয়ে ছয় বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে বরিশালের জয় নিশ্চিত করেন মালান। ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন ইংলিশ ব্যাটার। চার বলে ১৩ রানে উইকেটে ছিলেন জাহানদাদ।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাট করতে নেমে আজও তানজিদ তামিম আর লিটন দাস মিলে ভালো শুরু করেছিলেন। তবে লিটন ছিলেন নিষ্প্রভ। তানজিদ তামিমের ব্যাট সচল থাকলেও লিটন ১৭ বলে ১৩ রান করে আউট হন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ঢাকা ক্যাপিটালসের। মুনিম শাহরিয়ার আউট হন শূন্য রানে। আট রান করে বিদায় নেন জিন পিয়েরে কোৎজে। সাব্বির রহমান আউট হন ১০ বলে ১০ রান করে। অধিনায়ক থিসারা পেরেরা তো রানের খাতাই খুলতে পারেননি। মোসাদ্দেক হোসেন সৈকত করেন মাত্র ১১ রান। ২২ রান করে আউট হন ফারনুল্লাহ।
সবার চেয়ে ব্যতিক্রম ছিলেন তানজিদ হাসান তামিম। একাই লড়াই করেন তিনি। ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন। দ’ুটি বাউন্ডারি ও চারটি ছক্কার হাঁকিয়েছে তিনি। ১৯ ওভার তিন বলে মাত্র ১৩৯ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।
ফরচুন বরিশালের হয়ে সফল বোলার ছিলেন স্পিনার তানভির ইসলাম। ৩৯ রান দিলেও তিনি নেন তিনটি উইকেট। ফাহিম আশরাফ নেন দু’টি উইকেট।

আপডেট : ১২:১৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫