চুয়াডাঙ্গা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

Padma Sangbad
১৭১

অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এ জয়ের কল্যাণে সুপার সিক্সে উঠে গেছে লাল সবুজের দেশটি। মালয়েশিয়ার বাঙ্গিতে সুমাইয়া আক্তারের দল স্কটল্যান্ডকে ১২২ রানের লক্ষ্য দিয়ে জয় পেয়েছে ১৮ রানে। সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা খেলবে এক নম্বর গ্রুপে। সেখানে খেলতে হবে দু’টি ম্যাচ। সেই পর্বের গন্ডী পার হতে পারলেই পৌঁছাবে সেমিফাইনালে।
টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। স্কোর বোর্ডে কোনো রান না তুলেই আউট হন সুমাইয়া আক্তার সুবর্ণা। এরপর ওপেনার ফাহমিদা ছোঁয়ার সঙ্গে ২৬ রানের জুটি গড়েন উইকেটকিপার ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস।
ব্যক্তিগত ১৪ রানে ফাহমিদা রানআউট হলে ভাঙে সেই জুটি। জুয়াইরিয়াও আউট হন ২০ রান করে। ছন্দে থাকা সাদিয়া ইসলাম রান পাননি, আউট হন ছয় রানে। একপর্যায়ে ৫০ রানেই হারায় পাঁচটি উইকেট। সেখান থেকে বাংলাদেশকে উদ্ধার করেন অধিনায়ক সুমাইয়া ও আফিয়া আশিমা। গড়ে তোলেন ৩৮ রানের জুটি। আফিয়া করেন ১৯ বলে ২১। অধিনায়ক সুমাইয়া ৩৬ বলে ২৯ রানে ছিলেন অপরাজিত।
১২২ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে প্রথম চার ওভারে বিনা উইকেটে ১৯ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। তবে ইনিংসের পঞ্চম ওভারে স্কটল্যান্ড হারায় দুই উইকেট। ওপেনার ইমা ওয়ালসিংহামকে আউট করেন আনিসা আক্তার, পিপা কেলি হন রানআউট।
সেখান থেকে দলকে টেনে তোলেন পিপা স্প্রাউল ও নিয়াম মুইর। এই জুটি করেন ৫০ রান। হাবিবা ইসলামের বলে নিয়াম যখন ২২ রানে ফেরেন। তখন স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ৩২ বলে ৫৩ রান। এই জুটি ভাঙার পর আর সেই সমীকরণ মেলানোর কোনো সম্ভাবনাই তৈরি হয়নি। দলটি থেমে যায় ২০ ওভারে আট উইকেটে ১০৩ রানে।
এর আগে নেপালকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরে যায় তারা। স্কটল্যান্ডকে হারিয়ে আবার জয়ের পথে ফিরেছে বাংলাদেশের মেয়েরা।

আপডেট : ০২:০০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫