চুয়াডাঙ্গা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মাটিতে আ’লীগদের আর আশ্রয় হবে না

Padma Sangbad
১৬৭

দেশের মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগদের আশ্রয় আর হবে না বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ মনে করেছিল তারা সর্বময় ক্ষমতার মালিক। ক্ষমতার দাপটে কেয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা চালিয়েছিল। তাদের পরাজয় এবং পলায়ন প্রমাণ করেছে, সর্বময় ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ; কোনো দল, গোষ্ঠী, দেশ তথা জনগণ বা কারো পক্ষেই সার্বভৌম ক্ষমতার মালিক হওয়া সম্ভব নয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এই কর্মী সম্মেলন করা হয়।
জামায়াতে আমির বলেন, আওয়ামী লীগ খুনি হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ খুনি নয়, বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক। আওয়ামী লীগ ১৮ কোটি মানুষের ওপর জুলুম করেছে। ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে না আসে এবং আমরা যেন তাদের আশ্রয়-প্রশয় না দেই। যত মানুষকে খুন করা হয়েছে তার প্রত্যকটির বিচার চাই।
তিনি আরও বলেন, এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট হয়। চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হবে। অটুট থেকে মানবিক বাংলাদেশ গড়তে হবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় আর বাংলার মাটিতে হবে না। আওয়ামী লীগ সরকারের আমলের সংঘটিত সব হত্যার বিচার চাই। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলবে।
জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্য পরিষদের সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জামায়ােত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ব্যারিস্টার সালেহীন, অধ্যাপক আজিজুর রহমান স্বপন প্রমুখ।
দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রামে জামায়াতের এই কর্মী সম্মেলন ঘিরে কুড়িগ্রাম নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। গণঅভ্যুত্থানের পর এ বছরের ৫ জুলাই প্রকাশ্যে কর্মসূচি দেয় জামায়াত। তারই ধারাবাহিকতায় এই কর্মী সম্মেলন।

আপডেট : ০৫:১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫