চুয়াডাঙ্গা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের মিশন শেষ জুনিয়র টাইগ্রেসদের

Padma Sangbad
৯১

আগেই ভারতের কাছে হেরে বিশ্বকাপের মিশন থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তাই সুপার সিক্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা ছিল শুধুমাত্র নিয়ম রক্ষার। এমন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।১০ উইকেটের বড় জয়ে শেষ হলো অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের যাত্রা।
বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচটি নেমে আসে ১৩ ওভারে। মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস হেরে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশি বোলারদের তোপে নির্ধারিত ১৩ ওভারে ছয়টি উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে তারা। অমৃতা রামতাহলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ১৬ রান। এ ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন দুই ব্যাটার। তিন ওভারে ১১ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন নিশিতা আক্তার নিশি।
৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই মাত্র আট ওভার তিন বলে জয়ের দেখা পায় বাংলাদেশ। ফেরদৌস ২৫ ও ছোঁয়া ১৪ রানে অপরাজিত থাকেন।

আপডেট : ১১:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫