চুয়াডাঙ্গা ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

Padma Sangbad
৯২

কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টায় মাদ্রাসার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রাফিজুল ইসলাম এবং কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা ওমর ফারুক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জুলফিকার আলী।

দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও নাত-এ-রাসুল পরিবেশনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে এটি জীবনের শেষ লক্ষ্য নয়। সঠিক প্রস্তুতি ও আল্লাহর উপর ভরসা রেখে পরীক্ষায় অংশগ্রহণ করো।”

অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জুলফিকার আলী তার বক্তব্যে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দেন এবং তাদের সাফল্য কামনা করে দোয়া করেন।

দোয়া অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়, যাতে তারা পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে। এ আয়োজনে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপডেট : ১১:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫