চুয়াডাঙ্গা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাংলাদেশের বিদায়

Padma Sangbad
১৭৭

গ্রুপ পর্বে পরপর দু’টি ম্যাচে পরাজিত বাংলাদেশ। তাতেই বিদায় ঘন্টা বেঁজে গেছে। শুধু তাই নয়, শান্তদের পরাজয়ে একই সাথে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক পাকিস্তানেরও। দুবাইয়ে ভারতের বিপক্ষে টপ অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। সোমবার রাওয়াপিন্ডিতেও অবস্থার খুব একটা উন্নতি হয়নি। তবে এবার ব্যর্থ হয়েছে মিডল অর্ডার।
ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও অনেকটা সময় হাল ধরে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ দিকে ফিফটি ছুঁইছুঁই ইনিংস খেলেছেন জাকের আলী। আর তাতেই নয় উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সামনে ২৩৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাবে নেমে ৪৬ ওভার এক বলে পাঁচটি উইকেট হাতে রেখে জয় পায় নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপ ম্যাচে কিউইদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ভারতের কাছে হেরে আসর শুরু করা বাংলাদেশের জন্য এ ম্যাচটি ছিল টিকে থাকার লড়াই। অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য সেমিফাইনাল নিশ্চিতের সুযোগ।
টস হেরে আজ আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে দু’টি পরিবর্তন নিয়ে মাঠে নামে। সৌম্য সরকার ও তানজিম সাকিবের জায়গায় এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা।
কিউইদের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটামুটি ভালোই হয় বাংলাদেশের। দুই ওপেনার তানজিদ হাসান ও শান্ত মিলে করেন ৪৫ রান। ২৪ বলে ২৪ রান করে কিউই পেসার মিচেল ব্রেসওয়েলের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে তানজিদ বিদায় নিলে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ।
এরপর তিনে নামা মেহেদী হাসান মিরাজ ১৪ বলে ১৩ রান করে বিদায় নিলে বিপদ বাড়ে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়ও পারেননি বিপদে হাল ধরতে। ২৪ বলের মোকাবিলায় সাত রান করতে পেরেছেন তিনি। ব্রেসওয়েলের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন তিনি। দু’টি ক্যাচই ধরেছেন কেন উইলিয়ামসন।
উইকেট পতনের মিছিল সেখানেই থামেনি। রানের গতিও ধীরে ধীরে কমতে শুরু করেন। প্রথম ২১ ওভারে ৮৬টি ডট দেন বাংলাদেশের ব্যাটাররা। অর্থাৎ ৬৮.২৫ শতাংশ বলে কোনো রান নিতে পারেননি তারা। বিপদ বাড়িয়ে ২৩তম ওভারে ব্রেসওয়েলের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিম দুই রান করে।
২৪ ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন শান্ত। এজন্য তাকে খেলতে হয়েছে ৭১ বল। ২৭ ওভারে আসে আরও এক বড় ধাক্কা। এবার ব্রেসওয়েলের অফসাইডের বাইরের বল ডাউন দ্য ট্র্যাকে তুলে মারতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে শর্ট থার্ডম্যানে থাকা উইলিয়াম ও’রর্কের হাতে জমা হয়। দলীয় ১১৮ রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
একদিনে উইকেট পতনের মিছিল, আরেকদিকে মাটি কামড়ে পড়ে ছিলেন শান্ত। কিন্তু তিনিও হার মানেন ৩৮ ওভারে। ও’রর্কের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ১১০ বলে ৭৭ রান করেন শান্ত। এরপর জাকের আলী ও রিশাদ হোসেন মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে ২৫ বলে ২৬ রান করে রিশাদ বিদায় নিলে ভাঙে প্রতিরোধ। অন্যপ্রান্তে জাকের ধরে খেলেন। দলকে ২৩১ রানে রেখে রান আউট হয়ে ফেরার আগে ৫৫ বলে ৪৫ রান করেন তিনি। শেষ ওভারে তাসকিনের উইকেট হারায় বাংলাদেশ।
বল হাতে চারটি উইকেট পেয়েছেন ব্রেসওয়েল। ১০ ওভারে খরচ করেছেন মাত্র ২৬ রান। এটি ওয়ানডেতে তার সেরা বোলিং ফিগার এছাড়া ও’রর্কে দু’টি এবং ম্যাট হেনরি ও কাইল জেমিসন একটি করে উইকেট নিয়েছেন।

আপডেট : ০৪:৪৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫